ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়াতে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের আইপিওতে প্রায় ২১ গুন আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরন (বিএসইসি) কাছ থেকে কন্সেন্ট লেটার পেয়ে আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়। এর আগে গত ৭৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের আইপিও আবেদন গত ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলে।
বিএসইসি তথ্যমতে, কোম্পানিটি অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯ টাকা ৮১ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments