বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঢাকাতে ৫৪ জন সহ সারাদেশে করোনায় আক্রান্ত ৮৮
spot_img
spot_img

ঢাকাতে ৫৪ জন সহ সারাদেশে করোনায় আক্রান্ত ৮৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৮৮ জন। আর এরমধ্যে ৫৪ জনই ঢাকা জেলার বাসিন্দা বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে রাজধানী ঢাকার ভেতরে থাকা ৫২ জনের এলাকা উল্লেখ করলেও বাকি দুই জন ঢাকা জেলার কোন এলাকার বাসিন্দা তা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। আক্রান্ত অপর ৩৪ জন দেশের অন্যান্য ১১ জেলার বাসিন্দা।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার বর্তমান অবস্থা কতটা নাজুক হতে যাচ্ছে তার অনুমান করা যায়।

আইইডিসিআর জানিয়েছে, রাজধানী ২৯টি স্থানের মধ্যে বাসাবোতে নয় জন, মিরপুরের টোলারবাগে ছয় জন, সোয়ারিঘাটে তিন জন, বসুন্ধরা, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মিরপুর-১০, মোহাম্মদপুর, পুরানা পল্টন, শাহ আলী বাগ এবং উত্তরাতে দুই জন করে, আশকোনা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিন রোড, হাজারীবাগ, জিগাতলা, কাজীপাড়া, লালবাগ, মিরপুর-১১, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারীতে একজন করে রোগী রয়েছেন।

ঢাকার ৫৪ জন ছাড়া মাদারীপুরে ১১ জন, নারায়ণগঞ্জে ১১ জন, গাইবান্ধায় পাঁচ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রামে একজন করে রোগী শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments