সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঢাকার যানজট নিয়ন্ত্রণে ড্রোন, থাকবে চালকদের সতর্ক করার ভয়েস সিস্টেম
spot_img
spot_img

ঢাকার যানজট নিয়ন্ত্রণে ড্রোন, থাকবে চালকদের সতর্ক করার ভয়েস সিস্টেম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় ড্রোন উড়িয়ে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে যানজট নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সম্ভব হবে বলে মনে করছে ডিএমপি।

সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানান, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেক সময় হঠাৎ যানজট তৈরি হয়। এসব যানজটের কারণ শনাক্ত করতে সময় লাগে। ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

ডিএমপির পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে একটি ড্রোন দিয়ে পরীক্ষামূলকভাবে নজরদারি কার্যক্রম চালানো হবে। ড্রোনে ভয়েস সিস্টেম যুক্ত থাকবে। এর মাধ্যমে যানজট সৃষ্টি করা বা ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের সরাসরি সতর্ক করা যাবে।

ভবিষ্যতে ড্রোনের সঙ্গে অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে ভিডিও মামলার আওতায় আনার প্রক্রিয়া সহজ হবে।

তবে প্রাথমিক পর্যায়ে ড্রোনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কোনো মামলা করা হবে না। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চালক বা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি জানিয়েছে, ড্রোন থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সার্ভার তৈরি করতে হবে। এরই মধ্যে তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে উত্তরা বিভাগের পুলিশ সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির আশা, ড্রোনভিত্তিক নজরদারি চালু হলে রাজধানীর যানজটের কারণ দ্রুত শনাক্ত করা, ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ এবং সড়ক ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments