বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঢাকায় এসে পৌঁছেছে গাফফার চৌধুরীর লাশ
spot_img
spot_img

ঢাকায় এসে পৌঁছেছে গাফফার চৌধুরীর লাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকায় এসে পৌঁছেছে প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর লাশ। শনিবার ২৮ মে সকাল ১১টায় তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে, শুক্রবার ২৭ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে গাফফার চৌধুরীর লাশটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি ২০২) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ হাইকমিশন আবদুল গাফফার চৌধুরীর লাশ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি ২০২) আবদুল গাফফারর চৌধুরীর লাশটি পাঠানো হয়। বিমানে লাশ তোলার সময় হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সাইদা মুনা তাসনিম। বিমানবন্দর থেকে লাশ সরাসরি নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে এই বরেণ্য ব্যক্তিত্বকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা জানাবেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী করবস্থানে স্ত্রী সেলিমা আফরোজের কবরের পাশে সমাহিত করা হবে গাফ্ফার চৌধুরীকে।

উল্লেখ্য, ১৯ মে স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফফার চৌধুরী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments