ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ঢাকা ব্যাংক পিএলসি’-এর প্রয়াত স্পন্সর আলহাজ মোহাম্মদ আলী সরকারের অর্জিত শেয়ার তাঁর মনোনীত নমিনির অ্যাকাউন্টে হস্তান্তরের (Transmission) সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা (স্পন্সর) আলহাজ মোহাম্মদ আলী সরকার ২০২০ সালের ২ আগস্ট মৃত্যুবরণ করেন। তাঁর কাছে ঢাকা ব্যাংকের মোট ৭৯,০৪৭টি শেয়ার গচ্ছিত ছিল। উত্তরাধিকার ও নমিনেশনের নিয়ম অনুযায়ী, এই মোট ধারণকৃত শেয়ারের মধ্যে ৭৫,২৮৩টি শেয়ার তাঁর নমিনি এবং ব্যাংকটির বর্তমান পরিচালক মো. আমানউল্লাহ সরকারের (প্রয়াত আলহাজ মোহাম্মদ আলী সরকারের সন্তান) বিও (BO) হিসাবে হস্তান্তরিত হতে যাচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments