ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির সমাপ্ত ৩১ ডিসেম্বর,২০২৩ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত ২০২৩ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’-সেপ্টেম্বর’২৩) ঢাকা ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৮৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৯ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন মূলধন ১ হাজার ০৬ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।
ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০০ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৩৮টি। এর মধ্যে ৪৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫ দশমিক ৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪০ দশমিক ৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments