শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঢিমেতালে পুঁজিবাজার: গতিহীন লেনদেন
spot_img
spot_img

ঢিমেতালে পুঁজিবাজার: গতিহীন লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ২৫ জুন সাপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন কমেছে অধিকাংশ শেয়ারের দরও। দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৪.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৫.৭১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৯.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৪৯৯টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৮৯০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ১৬ লাখ ৯৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৯.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৭.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৩ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয় ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৫ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৭১.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৩টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৮৩ লাখ ০৭ হাজার ৫৩৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২০ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৪২২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৫ কোটি ৭১ লাখ ৮৮ হাজার ৮৮৬ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments