শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতপু বর্মণের জোড়া গোলে ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ
spot_img
spot_img

তপু বর্মণের জোড়া গোলে ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপের মাটিতে প্রথমবার কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলেই স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সেরাভালের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলেই নতুন কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচ জয় দিয়ে রাঙায় বাংলাদেশ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১৯ মিনিটে ডান প্রান্ত থেকে শেখ মোরসালিনের নিখুঁত ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন তপু বর্মণ।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় সান মারিনো। ৩১ মিনিটে নিকোলাস জাকোপেত্তি গোল করে সমতা ফেরালে ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর একাধিক পরিবর্তন এনে ম্যাচের চেহারা বদলে দেন কোচ থমাস ডুলি। মাঠে নামেন তরুণ ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় গোলের দেখা মিলছিল না।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৮৬ মিনিটে আবারও জ্বলে ওঠেন তপু বর্মণ। ফ্রি-কিক থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনি।

শেষ মুহূর্ত পর্যন্ত লিড ধরে রেখে ২-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়, যা দেশের ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments