ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ২৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments