ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৩২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ১৮ টাকা ৯৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments