ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজার থেকে সেচ্ছায় তালিকাচ্যূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড । ব্যবসার কাঁচামালের অভাব ও পুঞ্জীভূত লোকসানসহ বিভিন্ন কারণে সেচ্ছায় তালিকাচ্যূত হতে চায় কোম্পানিটি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ১ কোটি ৫৯ লাখ টাকার পুঞ্জীভূত লোকসান রয়েছে কোম্পানিটির। কোম্পানিটির ব্যবসায় কাঁচামালের অভাব, স্থানীয় বাজারে চাহিদা কম, খুব অল্প উৎপাদন ক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা বন্ধের পরেও বাংলাদেশে ব্যবসা করা কষ্টসাধ্য হয়ে যায়।
জানা গেছে, সাভার রিফ্যাক্ট্ররিজের পরিচালনা পর্ষদ প্রপার্টি, প্লান্ট এবং ইকুয়েপমেন্টের পুর্নমূল্যায়ন অনুমোদ করেছে। কোম্পানিটি রহমান মোস্তফা আলম অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট দিয়ে সম্পদ পুর্নমূল্যায়ন করেছে।
সাভার রিফ্যাক্ট্ররিজ ব্যবসা বন্ধের জন্য সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। ৩১ মার্চ,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির সম্পদের মূল্য ছিল ৪ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ২৫ টাকা। সম্পদ পুর্নমূল্যায়নের পর মূল্য দাড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ২৮০ টাকা।
সম্পদ পুর্নমূল্যায়নের পর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ১২ লাখ ২৭ হাজার ২৫৫ টাকা।
কোম্পানিটি বাংলাদেশসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সেচ্ছায় তালিকাচ্যূতির জন্য সম্মতি নিবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments