রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদতালিকাভুক্ত কোম্পানিগুলোতে নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত: অর্থ প্রতিমন্ত্রী
spot_img
spot_img

তালিকাভুক্ত কোম্পানিগুলোতে নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত: অর্থ প্রতিমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সবগুলো কোম্পানিতে একজন করে নারী স্বতন্ত্র পরিচালক থাকা উচিত বলে মনে করছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এ জন্য তিনি তালিকাভুক্ত কোম্পানিতে একজন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ রোববার ১০ মার্চ, ২০২৪ তারিখ রাজধানীর নিকুঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের ক্ষমতায়নে খুবই আন্তরিক। আমি যখন ১০ বছর আগে প্রথম পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার্জি ও পাওয়ার সেক্টরসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে কাজে লাগিয়েছেন। নারীদের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অর্থ প্রতিমন্ত্রী নারীদের উদ্দেশ্যে বলেন, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনারা ব্যতিক্রম কিছু করার ক্ষমতা রাখেন। রাজনীতি, শিক্ষাসহ সব ক্ষেত্রে লজ্জা ত্যাগ করতে হবে নারীদের। আপনাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে। আপনারা প্রত্যেকেই বিভিন্ন সেক্টরে মডেল হওয়ার যোগ্যতা রাখেন।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমি যখন ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগদান করি তখন দেখেছি ঢাবিতে ভর্তি পরীক্ষায় ছেলেরা ৫৫ শতাংশ চান্স পেয়েছিল। আর নারীরা চান্স পেয়েছিল ৪৫ শতাংশ। কিন্তু ২০২২ সালে দেখলাম একই ভর্তি পরীক্ষায় ছেলেরা চান্স পেয়েছে ৪৮ শতাংশ, যেখানে নারী চান্স পেয়েছে ৫২ শতাংশ। এ থেকেই বোঝা যায় মেয়েরা এগিয়ে যাচ্ছে।ে

উল্লেখ, অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান, আইএফসির সোশ্যাল অ্যান্ড গভার্নেস অফিসার লোপা রহমান সহ বিভিন্ন নারী উদ্যেক্তরা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments