রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকতালেবানের হামলায় ২০ সেনা ও পুলিশ সদস্য নিহত
spot_img
spot_img

তালেবানের হামলায় ২০ সেনা ও পুলিশ সদস্য নিহত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

আফগানিস্তানে তালেবানের হামলায় দেশটির ২০ জন সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবান নেতা মোল্লা আবদুল গানি বারাদারের সঙ্গে ফোনালাপের ঘণ্টা কয়েক পর এ হামলার ঘটনা ঘটে। খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) শেষ রাতে এ হামলা হয়। এতে দেশটির ২০ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আফগানিস্তানের কুন্দুজে কমপক্ষে তিনটি সেনাছাউনিতে তালেবানের হামলায় অন্তত ২০ জন সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। ইমাম সাহিব জেলায় এসব হামলা চালানো হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়। আফগানিস্তান সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিদ্রোহী নেতাদের সঙ্গে খুব ‘ভালো আলাপ’ হয়েছে। এরপরই এ হামলার ঘটনা ঘটে।
আফগানিস্তানের প্রভিন্সিয়াল কাউন্সিলের সদস্য শফিউল্লাহ আমিরি বলেন, কুন্দুজের ইমাম সাহিব জেলার তিনটি সেনাছাউনিতে তালেবান যোদ্ধারা হামলা চালায়। ওই হামলায় ১০ সেনা ও ৪ পুলিশ সদস্য নিহত হন।

গতাকল মঙ্গলবার রাতে তালেবানরা কেন্দ্রীয় উরুজগান রাজ্যে পুলিশের ওপর হামলা চালায়। গভর্নরের মুখপাত্র জেরগাই এবাদি এএফপিকে বলেছেন, দুর্ভাগ্যবশত ওই হামলায় ৬ পুলিশ সদস্য নিহত ও ৭ জন আহত হয়েছেন।

সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিকভাবে হামলা বাড়িয়েছে তালেবান। তবে দোহায় যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি হওয়ার পর এটিই প্রথম হামলার ঘটনা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments