ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ধনী, গরিব, উন্নত কিংবা অনুন্নত, বিশ্বের সব দেশেই নিকট অতীতের স্মৃতি রোমন্থন মানুষকে তাড়িয়ে বেড়ায়। আজও সেই নব্বইয়ের দশক এবং একশত চব্বিশ শতাব্দীর শুরুর দিকের স্মৃতি আমাদের ভাবিয়ে তোলে। আমরা হারিয়ে যাই স্মৃতির সোয়াচ অফ নো গ্রাউন্ডে। আজকের এই ডায়মন্ড সময়গুলোতে রূপোলী স্মৃতি আমাদের প্রশান্তি এনে দেয়। সংস্কৃতির হঠাৎ পরিবর্তনের রাজসাক্ষী আমরা অনেকেই, যেটাকে আমরা সংস্কৃতির রূপান্তরের যুগসন্ধিকাল বলতে পারি। আজকের দিনে অনেক আধুনিকতা এসেছে, কিন্তু প্রকৃত শিক্ষা ও মনুষ্যত্বের ঘাটতি রয়ে গেছে।

জনসম্মুখে মৌখিক সাধু হলেও মনের ভেতরে রয়েছে কুটিলতা, অসভ্যতা, ভন্ডামি, নোংরামি ও কপটতার নিদারুণ রহস্য। আমরা সোনার বাংলায় স্বাধীন দেশে মনুষ্যত্বের প্রকৃত সুশিক্ষিত সুনাগরিক চাই, যা পরবর্তী প্রজন্মকে একটা আদর্শ সমাজ উপহার দেবে। কিন্তু তা মনে হয় আমাদের কাছে দিবাস্বপ্ন হয়ে থাকবে ভাবনা ও কল্পনার জগতে।
আজকের দিনে শিক্ষিতের হার বাড়ছে, কিন্তু আমাদের মননে সুশিক্ষা ও মনুষ্যত্বের শিক্ষার প্রসার হচ্ছে না, যা একান্ত ব্যক্তিগত অর্জনে সম্ভব। যা রাষ্ট্র, সমাজ আমাদের পরিবর্তন করিয়ে দিতে পারবে না; এটা একান্ত সুস্থ মনমানসিকতার পরিবর্তনে সম্ভব। এখন সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, পুঁথিগত বিদ্যার পাঠ নয়, প্রস্তুতকৃত নোট মুখস্থ করে পাস করার শিক্ষা নয়, আমরা চাই মনুষ্যত্ব, নৈতিকতাসম্পন্ন সৃজনশীল মানুষ হওয়ার শিক্ষা এবং কুসংস্কারমুক্ত ও খোলামনের আলোকিত ব্যক্তিত্ব গড়ার শিক্ষা।
চলুন ভাবনার জগতে একটু ঘুরে আসি শৈশব ও বাল্যকালের বাপ-দাদাদের সময়ের ভিটাবাড়িতে কাটানো জীবনের ছন্দের রূপোলী স্মৃতিতে। অতীতের যে স্মৃতিগুলো আজও রঙিন হয়ে আছে আমাদের হৃদয়ে।
সমাজের আকুতির আত্মকথন শেষে এবার আসি আলোচ্য ভাবনার জগতে হারিয়ে যাওয়ার গল্পে। পুরনো দিনের স্মৃতি কল্পনা করতে কে না ভালোবাসে! প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সুন্দর অতীতের স্মৃতি থাকে, কিছু কিছু স্মৃতি সবার সঙ্গে মিলে যায়, যা ভাবিয়ে তোলে এখনও।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments