ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৪৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments