ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে।
৩১ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
বীকন ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) দীর্ঘ মেয়াদে ‘এ১’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে।
৩০ জুন, ২০২২ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ডব্লিঊএএসও ক্রেডিট রেটিং কোম্পানি বিডি লিমিটেড (ডব্লিঊসিআরসিএল) দীর্ঘ মেয়াদে ‘এ১’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে।
চলতি হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments