ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানিতে সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক/স্বাধীন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফিনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটি জাভেদ হোসেইনকে অবিলম্বে কোম্পানির একজন স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোঃ জোহির উদ্দিনের পরিবর্তে, ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে পলিসি সার্ভিসিং এবং মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ আব্দুল করিমকে নিয়োগ দিয়েছে।
এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ অজিত চন্দ্র আইচের স্থলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহজাহান আজাদী কে নিয়োগ দিয়েছে।
বাটা সু: কোম্পানিটি দেবব্রত মুখার্জিকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। আলোচিত পদে দেবব্রত মুখার্জির নিয়োগ ১৩ আগস্ট, ২০২৩ তারিখ থেকে কার্যকরী হবে।
এছাড়াও রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সালকে (এফসিএস) কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আলোচ্য পদে পহেলা আগস্ট, ২০২৩ তারিখ থেকে নিযুক্ত হয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments