মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
spot_img
spot_img

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ক্রেডিট রেটিং সংস্থাগুলো নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া :ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি ব্যাংক এশিয়াকে দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করেছে। পাশাপাশি ব্যাংকটির আউটলুক ‘Stable’ বা স্থিতিশীল রাখা হয়েছে।

এই রেটিং নির্ধারণে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এনআরবি ব্যাংক:ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি এনআরবি ব্যাংককে দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং দিয়েছে। ব্যাংকটির আউটলুকও ‘Stable’ রাখা হয়েছে।

রেটিং নির্ধারণে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্স :ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে সার্ভেইলেন্স এন্টিটি রেটিং হিসেবে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করেছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক ‘Stable’ বা স্থিতিশীল রাখা হয়েছে।

এ রেটিং নির্ধারণে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী বিবেচনায় নেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments