ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসশ লিমিটেড (সিআরআইএসএল) ইউনাইটেড ইন্সুরেন্সকে সিপিএ ‘এএএ’ হিসেবে রেটিং করেছে । ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ৩০ সেপ্টেম্বর, ২০২১ সালের পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড: ন্যাশনাল ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এনসিআর) নাহি অ্যালুমিনিয়ামকে দীর্ঘ মেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং করেছে । ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেফোডিল কম্পিউটারস লিমিটেড: ন্যাশনাল ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এনসিআর) ডেফোডিল কম্পিউটারসকে দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে । ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments