ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড।
জানা যায়, তমিজ উদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বা ১৯.৭০ টাকা বৃদ্ধি পেয়ে ২১৭.৪০ টাকায় লেনদেন হয়েছে। অন্যদিকে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার দর ৯.৫৭ শতাংশ ১.১০ টাকা বৃদ্ধি পেয়ে ১২.৬০ টাকায় লেনদেন হয়েছে। এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের শেয়ার দর ৯.৩৫ শতাংশ ১ টাকা বৃদ্ধি পেয়ে ১১.৭০ টাকায় লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments