ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আগের বছর ছিল ১.১২ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৮৩ টাকা।
প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মার্চ, ২০২২।
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৭২ টাকা। আগের বছর ছিল ২০.১৬ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪.৭৩ টাকা। আগের বছর ছিল ২৭.৮১ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮.১৩ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৩ মার্চ ২০২২।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
তথ্য মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩০ পয়সা।
ফান্ডটির বাজার মূলধন অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৬ পয়সা।
ফান্ডটির লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments