রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদতিন বছর লক-ইন থাকবে রবির সিইও’র শেয়ার
spot_img
spot_img

তিন বছর লক-ইন থাকবে রবির সিইও’র শেয়ার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদের শেয়ারে লক-ইনের সময় বাড়ানো হয়েছে। নতুন করে তার শেয়ারের লক ইন ২ বছরের থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে।

 

গত সোমবার (১৬ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত গ্রহণ করে চিঠি দেয় কোম্পানিকে।

বিষয়টি ডেইলি শেয়ারবাজার ডটকমকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তথ্যমতে, রবির সিইও কোম্পানির শেয়ারহোল্ডার একজন। প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে প্রথমে তার শেয়ারের লক ইন ২ বছর করা হয়েছিলো। কিন্তু আরেজেসি তালিকা অনুসারে তিনি এখন সিইও অর্থাৎ বোর্ডে রয়েছেন। পদাধিকার বলে তিনি এখন পরিচালনা পরিষদে রয়েছেন ফলে কমিশনের ২ সিসি আইন অনুসারে তার শেয়ারের লক ইন ২ বছরের থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments