শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতিন বন্ধু ও এক তরুণীর গল্পে আসছে ‘উড়াল’
spot_img
spot_img

তিন বন্ধু ও এক তরুণীর গল্পে আসছে ‘উড়াল’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে জোবায়দুর রহমান বানিয়েছেন ‘উড়াল’। বন্ধু দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। সম্প্রতি সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেওয়া হয়।

নির্মাতা বলেন, ‘এটি নির্মিত হয়েছে বন্ধুত্বের গল্পে। এ কারণেই বন্ধু দিবসে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতোমধ্যে আমরা ছাড়পত্র পেয়েছি। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক প্রচার।’ সিনেমার গল্পে দেখা যাবে তিন বন্ধু ও এক তরুণীর গল্প।

কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশির ভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। এটির নির্মাতা জোবায়দুর রহমানের প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। সিনেমায় তাঁরও এটি প্রথম কাজ।

এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।

নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী নির্মাতা জোবায়দুর রহমান। তিনি বলেন, ‘পর্দায় বন্ধুদের রসায়নটা যাতে বোঝা যায়, সেদিকে আমাদের বিশেষ মনোযোগ ছিল। গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তারা একসঙ্গে থেকেছেন। সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে অনেক প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখার পালা। তাদের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments