মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতিন সহযোগী প্রতিষ্ঠান একীভূতকরণের অনুমোদন পেল ইন্ট্রাকো
spot_img
spot_img

তিন সহযোগী প্রতিষ্ঠান একীভূতকরণের অনুমোদন পেল ইন্ট্রাকো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি তাদের তিনটি সাবসিডিয়ারি কোম্পানি একীভূত করার চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধির এই প্রস্তাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের তিনটি সহযোগী প্রতিষ্ঠান—এম. হাই অ্যান্ড কো., সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড—একীভূতকরণ স্কিমে উচ্চ আদালতের অনুমোদন পেয়েছে।

এর আগে একীভূতকরণ স্কিমের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য বিএসইসির অনুমোদন পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় আগামী ২১ মে এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments