শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকতুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে চলছে দ্বিতীয় দফার ভোট আজ
spot_img
spot_img

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে চলছে দ্বিতীয় দফার ভোট আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ২৮ মে, রোববার চলছে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট। নির্বাচনে প্রথম দফায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। নির্বাচনে নিবন্ধিত মোট ভোটার ৬ কোটি ৪১ লাখ। এদের মধ্যে ১৯ লাখের বেশি প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে কামাল কিলিচদারোগলুর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই দু’জন থেকেই তুর্কিরা বেছে নেবেন একজনকে।

এবার তুরস্কের জাতীয় নির্বাচনে ব্যাপক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। দেশটির প্রেসিডেন্ট হতে হলে যে কোনো প্রার্থীকে ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেতে হয়। কিন্তু প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। গত ১৪ মে প্রথম দফায় এরদোয়ান মোট ভোটের ৪৯.৫ শতাংশ পেয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪.৯ শতাংশ ভোট। ফলে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।

এদিকে সিনান ওগান ছিলেন তৃতীয় অবস্থানে। তিনি পান ৫.১৭ শতাংশ ভোট। দ্বিতীয় দফার ভোটের আগেই এরদোয়ানকে সমর্থন দিয়েছেন সিনান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments