
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড।
৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩৫ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৬৪ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৬১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৬ পয়সা।
সূত্র: ডিএসই























Recent Comments