ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে।
জানা গেছে, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীমের শেয়ার দরের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে ডেইলি শেয়ারবাজার ডটকমে ‘তৌফিকা ফুডসে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ: উত্তোলনে সময় লাগবে ৬৭ বছর’ শিরোনামে গতকাল বুধবার (১৮ জুন) সংবাদ প্রচারিত হয়। এই সংবাদ প্রচারেই পরে নড়েচরে বসে ডিএসই। এরপরে সংস্থাটির তদন্তে বেরিয়ে আসে লাভেলো আইসক্রিমের শেয়ার দর গত এক মাসে অস্বাভাবিকভাবে বাড়ছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) কোম্পানি কর্তৃপক্ষের কাছে শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
আরও পড়ুন: তৌফিকা ফুডসে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ: উত্তোলনে সময় লাগবে ৬৭ বছর
উল্লেখ্য, লাভেলো আইসক্রীমের গত ২০ মে শেয়ার দর ছিল ৭৯.২০ টাকায়। যা ১৮ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ১০২ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ২২.৮০ টাকা বা ২৯ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ


































Recent Comments