ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দিত্বীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর ৬০ পয়সা বা ৪.১১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৯৯ বারে ৭১ লাখ ১৭ হাজার ৪৯৪ টি শেয়ার লেনদেন করেছে।
রুপালী ব্যাংক লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৩.৭৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
মাইডাস ফাইন্যান্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাইন পুকুর সিরামিক্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ,সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরী ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





























Recent Comments