মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদরপতনে অস্থির বিনিয়োগকারীরা
spot_img
spot_img

দরপতনে অস্থির বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৮ নভেম্বর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৮.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০২.৮১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৯৯.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির , কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৫০৬টি শেয়ার ৯৫ হাজার ৭১৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২০.১৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২০৯.৪৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৪৭.৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০১.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭টির , কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয় ১৩৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৮৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৯ কোটি ৯৬ লাখ ০৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪০৫.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ০৯ হাজার ৫২৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৬৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭০ লাখ ৩১ হাজার ৫৪৩ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments