বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদরপতনে বছর শুরু
spot_img
spot_img

দরপতনে বছর শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার পহেলা জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমাণও। দিন শেষে ২৩.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪২. ৮৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.২৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯১.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৮০৪টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৯১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৪৬. ৪৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ৯৩ টির, কমে ৭২ টির এবং অপরিবর্তিত ছিল ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ১৮ লাখ ২১ হাজার ৮১৫টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৩৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬০ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৬ কোটি ৮২ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৫.০০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৫.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৮৩০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৫২৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৬৯৯ টাকা।

ডেইলি শেয়রাবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments