শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদরপতন অব্যাহত: মার্জিন কলে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

দরপতন অব্যাহত: মার্জিন কলে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অব্যাহত দরপতনে অস্থির হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। শেয়ারের নিম্নমুখী আচরণে বেশিরভাগ বিনিয়োগকারী মার্জিন কলে পড়ে গেছেন। দরপতন অব্যাহত থাকলে ফোর্সসেল আওতায় পড়ে নি:স্ব হয়ে পড়বেন বিনিয়োগকারীরা। আজ রোববার, ২০ নভেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর কমেছে। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, ২০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮০.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ৮৫ লাখ ৬ হাজার ৯৩৩টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২২ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৬৫.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৪.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৯.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৭ টির, কমে ৪২ টির এবং অপরিবর্তিত রয় ২২৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ১৪০টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৫২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫২ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২৯ কোটি ২৪ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৪৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৪৪.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৭ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৮১০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৫৬৭ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯৪ লাখ ৩ হাজার ২৪৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments