ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের ৪ কোম্পানির শেয়ার দরে চাঙ্গাভাব বিরাজ করছে। এতে বিনিয়োগকারীরা ব্যাপক মুনাফা অর্জন করছেন। আজ ৩১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১১৬৭ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র বেক্সিমকো ফার্মারই লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকা। অর্থাৎ মাত্র একটি কোম্পানি মোট লেনদেনের ১২ শতাংশ অবদান রেখেছে। এছাড়া এ কোম্পানির পাশাপাশি প্রতিদিনই লেনদেনের শীর্ষ স্থান ধরে রাখা আরেক কোম্পানি বেক্সিমকো লিমিটেডের আজ ৭৪ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ বেক্সিমকো ফার্মা ও বেক্সিমকো লিমিটেড এই দুই কোম্পানির মোট লেনদেনের পরিমাণ প্রায় ২১৫ কোটি টাকা যা মোট লেনদেনের ১৮.৪২ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, গত তিন মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ৬১ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১১৫ টাকায় উন্নীত হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ১.৮৯ গুন বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের শীর্ষস্থান ধরে রাখা বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ১৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৬ টাকায় উন্নীত হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। একই গ্রুপের কোম্পানি বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ৩.৮০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৯.৩০ টাকায় উন্নীত হয়েছে। সময়ে কোম্পানিটির শেয়ার দর ২.৪৫ গুন বৃদ্ধি পেয়েছে।
একই গ্রুপের আরেক কোম্পানি শাইন পুকুর সিরামিকসের শেয়ার দর ৮ টাকা থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১৬ টাকায় উন্নীত হয়। বর্তমানে কারেকশন হয়ে কোম্পানিটির শেয়ার দর ১৪.৭০ টাকায় লেনদেন হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি


























Recent Comments