ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৫ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৬.৫৯ শতাংশ। এদিকে ইনট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৩ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- আরডি ফুড, এটলাস বাংলাদেশ, পেপার প্রসেসিং, লিব্রা ইনফিউশন, সোনালী আঁশ, সোনালী পেপার এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments