ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে নিউলাইন ক্লোথিংসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ডেসকো এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments