ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩৭৫ টাকা ২০ পয়সা বা ৫৯.৮৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ২৫১ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি ১ বার হাতবদলের মাধ্যমে ৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
এছাড়া জিবিবি পাওয়ারের ৩.১০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং খান ব্রাদার্সের ২.২০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে বাংলাদেশ ওয়েলডিং, এমজেএল বাংলাদেশ, ফারইস্ট নিটিং, এক্সিম ব্যাংক, সোনালী আঁশ, শামপুর সুগার এবং ন্যাশনাল ফিড এই তালিকার অন্তর্ভূক্ত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments