ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৩৫.১০ টাকা বা ১১.৬০ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬৭.৬০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৫৭৫ বারে ২ লাখ ১১ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা।
এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের আজ দর ৫.৪০ টাকা বা ১১.৪২ শতাংশ কমেছে। এবং রংপুর ফাউন্ডারির আজ দর ১৯.৬০ টাকা বা ১০.১৮ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্দো-বাংলা, জেএমআই হসপিটাল, ইয়াকিন পলিমার, পেপার প্রসেসিং, জেমিনি সী ফুড, অ্যাপেক্স ফুডস এবং তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments