ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সাপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ৫৮ টাকা ৪০ পয়সা বা ৭.৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে কেডিএস এক্সেসরিস্ লিমিটেড দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৭.১২ শতাংশ। এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের ৪ টাকা ১০ পয়সা বা ৬.২২ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- জুট স্পিনার্স লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, বিডি থাই ফুড, বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি,
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments