ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। বেড়েছে শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৬.০৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫১ টাকা ২০ পয়সা। এদিকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৫.১৯ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ৪.২৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, নিটল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments