ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ১৯ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৫.৫৫ শতাংশ কমেছে। এদিকে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪.৪৪ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, সমতা লেদার, ফরচুন সুজ, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments