ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৭ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৪৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৬ টাকা ৮০ পয়সা। এছাড়া লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নো ফেব্রিক্স লিমিটেড। এই কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৮.৮৮ শতাংশ এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। এই কোম্পানির দর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৮.৪২ শতাংশ।
এদিন লুজার তালিকায় আরও রয়েছে- খুলনা প্রিন্টিং, হাইডেলবার্গ সিমেন্ট, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ, আফতাব অটোমোবাইলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments