মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণদর পতনে দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

দর পতনে দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২৮ নভেম্বর সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ৩৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৭.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১০ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৬ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৯৮৩টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৫৪২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ৮৯৪টি শেয়ার ৯৯ হাজার ১০২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৭ কোটি ১ লাখ ৫৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৭২.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩২৯.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১২ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৩৩৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৬১১ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১০ কোটি ২৫ লাখ ৭৫ হাজার ২৭২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments