ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৭ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং এমজেএল বাংলাদেশ পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৮.৫১ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments