ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯২৯ শতাংশ বেড়েছে। এদিকে বিকন ফার্মার শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৯২১ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং এনভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.১৯ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, দেশবন্ধু পলিমার, এনআরবি ব্যাংক, সিভিও পেট্রো কেমিক্যাল, ফার্মাএইডস, হাইডেলবার্গ মেটারিয়ালস এবং ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments