ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১২.৩০ টাকা বা ৯.৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪১.২০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৩৯৫ বারে ১৩ লাখ ৭১ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও আজিজ পাইপসের দর ১১.৯০ টাকা বা ৯.২৮ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং মীর আখতারের ৫.৩০ টাকা বা ৯.০৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ইস্টার্ন হাউজিং, কেয়া কসমেটিকস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, ন্যাশনাল হাউজিং এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments