ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর হয় ১২৬ টাকা ৯০ পয়সা। এছাড়াও তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিএসসির দর বেড়েছে ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বেড়ে তালিকার ৩য় স্থানে রয়েছে।
গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, দি পেনিনসুলা চিটাগং, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments