ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার, সাপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়। এছাড়া আজ এ্যাপেক্স ফুডসের ১৯ টাকা ৩০ পয়সা বা ৮.০৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং অ্যাডভেন্ট ফার্মার ১ টাকা ৮০ পয়সা বা ৭.২৬ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ গেইনার তালিকায় আরোও রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার, এডিএন টেলিকম, বীকন ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন হাউজিং, নাভানা ফার্মাসিউটিক্যালস, এএফসি এগ্রো এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments