ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৫ শতাংশ।কোম্পানিটি ৪৯৩ বারে ৫ লাখ ১৬ হাজার ৩৭০টি শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দি পেনিনসুলা চিটাগং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৩০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.১৪ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিং শাইন টেক্সটাইল, এএফসি এগ্রো বায়োটেক, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, অগ্নি সিস্টেমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments