ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২১ জুন সপ্তাহের তৃতীয় কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য মতে, কোম্পানিটি ১৫৫ বারে ৩০৩৮ শেয়ার লেনদেন করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ৪.৪৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৪.০৫ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, আল-হাজ্ব টেক্সটাইল, দেশ গার্মেন্টস,ওরিয়ন ইনফিউশন, এইচ.আর টেক্সটাইল ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments