ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ২৩ জুন সপ্তাহের শেষ কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইমেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য মতে, কোম্পানিটি ৩১৬ বারে ৬ হাজার ২২১ টি শেয়ার লেনদেন করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ । আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৮.৫৭ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-তিতাস গ্যাস, ডেসকো, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল, অ্যারামিট সিমেন্ট, বার্জার পেইন্টস ও একমি পেস্টিসাইডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments