ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ নভেম্বর, মঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, শেয়ারটির দর আজ ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৫.৮৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে এবং মেট্রো স্পিনিং মিলসের ২ টাকা ৭০ পয়সা বা ৬.২৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে বিকন ফার্মা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, ই-জেনারেশন এবং পেপার প্রসেসিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments